back to top

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত ৪০

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৫:১৭

বিশ্ব ডেস্ক : ভারতের ছত্তিশগড়ের একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ছত্তিশগড়ের শক্তি জেলার বেদান্ত লিমিটেড বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

ধ্বংসস্তূপে কিছু শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রটির একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

খবর পেয়েই স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি