ফটিকছড়ি সুয়াবিল ”শ্রীশ্রী বৈরাগী ঠাকুর মঠ” শোভনছড়ি মহোৎসব পরবর্তী পুনর্মিলনী ও সম্মাননা স্মারক অনুষ্ঠানে রোটারিয়ান জুয়েল চক্রবর্তী বলেছেন ,সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি আমাদের ঐক্য ও শক্তির প্রতীক।
মন্দিরের সভাপতি শ্রী অর্জুন নাথ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক সৈকত চন্দ্র দাশ এর সঞ্চালনায় শুক্রবার (১৭ এপ্রিল) বারমাসিয়া চা বাগানে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্ত্তী, উদ্ভোধক ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম ফটিকছড়ি উপজেলা সদস্য সুমন কুমার বনিক।
প্রধান অতিথি বক্তব্য বলেন,বিএনপি সরকার গঠনের পর থেকেই মানুষের কল্যাণে কাজ করছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ এরইমধ্যে শুরু হয়েছে।
গুরুত্ব বিবেচনায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজও শুরু হয়েছে। ফটিকছড়ি মাননীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর আগামীদিনে হিন্দু ধর্মাবলম্বীদের কল্যাণে আরো বেশি কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছেন।
এতে আরো উপস্থিত ছিলেন,লিংকন চক্রবর্তী, বিমল নাথ,গৌতম চৌধুরী, ডাঃ মিল্টন দে,মাষ্টার বাবলা কুমার দে,ডাঃ লিটন চক্রবর্তী, মাষ্টার পার্থ ঘোষ,মিন্টু মেম্বার,শেপাল দে,শিপ্লব সেন, সাংবাদিক শ্যামল নন্দী, রনজিত সেন,প্রদীপ রয়,প্রানেশ চক্রবর্তী, নকুল চক্রবর্তী,অনুপম ভট্টাচার্য,রবি দে,শিমুল চক্রবর্তী, লিটন নাথ,অপু কুর্মি, সৈকত কুর্মী, রুবেল ভট্টাচার্য,রুবেল ধর,দোয়েল দে,আপন কুর্মি,মাষ্টার পলাশ দে,চিত্তরন্জন নাথ,হৃদয় সরকার সহ অসংখ্য নেতৃবৃন্দ।



