back to top

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৫ ০৫:২০

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।

শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।

এ অবস্থায় সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।