ইপিজেড থানা পুলিশের অভিযানে ৭ মামলার আসামি রিয়াদ গ্রেপ্তার

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ২৩:৩২

চট্টগ্রাম নগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বস্তি ফেরাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় বন্দরটিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক অপরাধমূলক মামলার পরোয়ানাভুক্ত ও কুখ্যাত অপরাধী মো. রিয়াজ প্রকাশ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।

উপ-পুলিশ কমিশনার (বন্দর)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম ও ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিউর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।

আজ রবিবার (৩০) আগস্ট ভোর পৌণে ৫টার সময় এসআই (নিঃ) মো. আব্দুল খালেক চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত রিয়াজ বাকলিয়া থানার কুতুবখালী এলাকার স্থায়ী বাসিন্দা মো. ইউনুস আলীর ছেলেও হলেও বর্তমানে ইপিজেড থানাধীন মাহির বাড়ি (বাফেলো কলেজ সংলগ্ন রাজুর ভাড়ার ঘর) এলাকায় বসবাস করে আসছিল।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, গ্রেফতারকৃত রিয়াদের বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই এবং বিস্ফোরক আইনসহ নগরীর বিভিন্ন থানায় মোট ৭টি গুরুতর মামলা রয়েছে।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিউর রহমান জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিনি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি