back to top

লোহাগাড়ায় ওভারটেক করতে গিয়ে ধানক্ষেতে প্রাইভেটকার

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:২০

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়ক ছেড়ে ধানক্ষেতে গিয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে লোহাগাড়া থানার পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রাইভেটকারটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় সামনে থাকা আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত গিয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী বেসরকারি চাকরিজীবী তোফায়েলুর রহমান বলেন, প্রাইভেটকারটি আমাদের সামনে ছিল। সামনে থাকা আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ২৫ থেকে ৩০ ফুট দূরে ধানক্ষেত গিয়ে পড়ে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়কের পাশে ধানক্ষেতে পড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।