back to top

চান্দগাঁওতে নাশকতা মামলার ২২ আসামিসহ গ্রেপ্তার ২৯

প্রকাশিত: ১২ মে, ২০২৫ ১৩:৫৬

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার ২২ জনসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১১ মে) সকাল থেকে সোমবার (১২ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টা সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলায় ২২ জন, জিআর মামলায় ১ জন, ডাকাতি মামলায় ২ জন,মাদক মামলায় ২ জন, সিএমপি অধ্যাদেশে ২ জন।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।