back to top

লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ০৫:০৪

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় উপজেলার সদর ইউনিয়নের রশিদারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম হেলাল উদ্দীন (৩৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার কামাল উদ্দীনের ছেলে।

তার সঙ্গে কাজ করতে আসা সহকর্মী আব্দুল খলিল বলেন, সকালে কাজের সময় হঠাৎ নির্মাণাধীন ছাদের অংশ ভেঙে হেলালের ওপর পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।