চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসা এলাকায় র্যাবের অভিযানে ১৯ হাজার ১শ ৭৫ পিস ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। অভিযানে মাদক বহনকারী একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটককরা হলেন-কক্সবাজারের খুরুস্কুল এলাকার মো. আমিরের ছেলে আনোয়ার হোছন (২০) ও লোহাগাড়ার রহমানিয়া পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে মো. শরীয়ত উল্লাহ (২০)।
আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে আটকের তথ্য নিশ্চিত করে র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, ইয়াবার চালান নিয়ে বিক্রির উদ্দ্যেশে মোইটর সাকেলে করে দুজন যুবক চট্টগ্রামের দিেকে আসছে এমন তথ্যে মনসা এলাকায় জরুরি চেকপোস্ট স্থাপন করে র্যাবের অভিযানিক দল।
রাত ১০টার দিকে চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাকেলের গতিবিধি সন্দেহ জনক হলে থামানোর সংকেত দেন র্যাবের টিম।
পরে মোটরসাকেলে থাকা দুই যুবক পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া করে বাইকসহ দুজনকে আটক করতে সক্ষম হয় টিম।
পরে তল্লাশি চালিয়ে তাদের সাথে থাকা একটি পলিথিনের ভেতর থেকে ১৯ হাজার ১শ ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মোটরসাইকেলও জব্দ করা হয়।
দুজনকে গ্রেপ্তার দেখিয়ে জব্দকৃত ৫৮ লাখ টাকা মূল্যের ইয়াবা ও মোটরসাকেলসহ তাদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে জানান র্যাবের এ কর্মকর্তা।



