back to top

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ও স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন কবে?

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:২১

জাতীয় ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবে সংসদের প্রথম অধিবেশনের দিন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে। সংসদের প্রথম অধিবেশন আগামী মাসের ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

তিনি আরো বলেন, এই অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে এবং শোকপ্রস্তাব উপস্থাপন করা হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি