back to top

চেরাগী পাহাড়ে কেএফসিতে ভাঙচুর-হামলা: গ্রেপ্তার দুই

প্রকাশিত: ০৮ মে, ২০২৬ ১৫:৫০

ঘটনার একবছর পর কোতোয়ালি থানার অভিযানে ধরা পড়ে আবু কাউছার শুভ ও জুয়েল

চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় এলাকায় কেএফসি আউটলেটে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. আবু কাউছার শুভ (১৯) ও মো. জুয়েল (১৯)।

শুক্রবার (৮ মে) কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, চেরাগী পাহাড় এলাকার কেএফসি আউটলেটে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জানা গেছে, ২০২৫ সালের ৭ এপ্রিল নগরের চেরাগী পাহাড় এলাকায় কেএফসি আউটলেটে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি