back to top

ইডেন হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আমেনা-আসলাম আটক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১৩:৪৬

চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ মে) রাতে কোতোয়ালী থানাধীন একটি আবাসিক হোটেল—‘ইডেন হোটেল’-এ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে আমেনা আক্তার (২৫) ও আসলাম হোসেন (৩১) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একজন নারী ও একজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (আজ) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি