চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনির একটি ভবনের পেছন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকালে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন খান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম মুকুল। তিনি নগরের গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, সকালে সিজিএস কলোনির একটি ভবনের পেছনে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ডবলমুরিং থানার ওসি মো. জামাল উদ্দিন খান বলেন, যুবকের মৃত্যুর কারণ জানতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



