জনপ্রিয় অভিনেত্রীর গোপন ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২০

দেড় বছর আগের এক ভয়াবহ মুহূর্ত। জিমের ভারী ‘ডেডলিফট’ এক নিমেষেই বদলে দিয়েছিল জীবনযাত্রা। ঘাড় ও পিঠের গুরুতর চোটের পর পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে স্লিপ ডিস্ক।

এরপরের অধ্যায়টা মোটেও সহজ ছিল না অভিনেত্রী রাকুলপ্রীত সিংয়ের জন্য। টানা ৪০ দিন ঘরবন্দী ও শয্যাশায়ী হয়ে কাটাতে হয়েছে তাকে।

মানসিক ও শারীরিকভাবে সেই চরম ধকল সামলে দীর্ঘ ১৮ মাস পর অবশেষে পুরোনো ঠিকানা-অর্থাৎ জিমে পা রাখলেন এই অভিনেত্রী।

তবে এবারের ফেরাটা শুধু ওজন বাড়িয়ে শরীর চর্চার দৌড় নয়, বরং ধীরস্থিরভাবে নিজের শরীরকে ভালোবাসার এবং ব্যায়ামের সঙ্গে পুনর্মিলনের এক নতুন গল্প।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই ফিটনেস জার্নির বেশ কিছু ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন রাকুল। দ্রুত ফল পাওয়ার তাড়াহুড়ো নয়, বরং নিরাপদে নিজেকে প্রস্তুত করাই এখন তার প্রধান লক্ষ্য।

ভিডিওতে দেখা যায়, মূল ভারী অনুশীলনে যাওয়ার আগেই তিনি শরীরকে প্রস্তুত করছেন যোগাসন ও স্ট্রেচিংয়ের মাধ্যমে।

পেটের পেশিতে যাতে কোনো বাড়তি চাপ বা ঝুঁকি তৈরি না হয়, সেজন্য ব্যবহার করছেন সাপোর্ট বেল্ট। এরপর একে একে সম্পন্ন করছেন ভারোত্তোলন, রেজিস্ট্যান্স ব্যান্ড স্কোয়াট এবং বারবেল স্কোয়াটের মতো নিয়ন্ত্রিত শরীরচর্চা।

দীর্ঘদিনের বিরতি শেষে ফিটনেস ট্র্যাকে ফিরে এসে এক নতুন অনুভূতির মুখোমুখি হয়েছেন রাকুল। তার মতে, দীর্ঘ অলসতার পর শরীরের পেশিগুলো যেন একেবারে নতুন করে কাজ শিখছে।

স্মৃতিচারণ করে রাকুল জানান, আগে যে ২০ কেজির কেটলবেল তিনি অনায়াসে তুলে ফেলতেন, চোটের ধাক্কা সামলে উঠে এখন সেটি স্পর্শ করতেও এক ধরনের ভয় বা দ্বিধা কাজ করছে।

তবে তিনি মানসিকভাবে প্রস্তুত, নিজের শরীরের ওপর বাড়তি চাপ প্রয়োগ না করে প্রতিদিন একটু একটু করে এগোতে চান তিনি।

ফিটনেসযাত্রার অভিজ্ঞতা শেয়ার করে রাকুলপ্রীত ক্যাপশনে লিখেছেন এক দারুণ বার্তা-কে জানত, শরীরকে পুরোনো কাজই নতুন করে শেখানোটা একটা চাকরির মতো! কোনো দিন কথা শোনে, কোনো দিন দোনামোনা করে, কোনো কোনো দিন আবার মনে করিয়ে দেয়-কে আসলে ক্ষমতাবান। যাই হোক, রোজ আসি, কাজ করি এবং আবার পরদিন ফিরে আসি।

১৮ মাস পর জিমের চেনা আঙিনায় রাকুলের এই প্রত্যাবর্তন কেবল দ্রুত কোনো অবিশ্বাস্য পরিবর্তন নয়, বরং নিরাপদ ও স্থিতিশীল পথে হেঁটে লক্ষ্য অর্জন করাই এখন এই অভিনেত্রীর মূল মন্ত্র।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি