সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মোতায়েনকৃত এই বাহিনীর মধ্যে মহানগরে ছয় প্লাটুন এবং জেলার বিভিন্ন উপজেলায় ছয় প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে বিজিবি সদস্যদের এই মোতায়েন কার্যক্রম শুরু হয়।
বিকেল থেকেই চট্টগ্রাম মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক।
তিনি জানান, চট্টগ্রাম মহানগরে ছয় প্লাটুন এবং জেলার বিভিন্ন উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


