back to top

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন রাউজানের সোহেল

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ১০:৪৪

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা শায়ের মোহাম্মদ চৌধুরী বাড়ির প্রবাসী যুবক সোহেল চৌধুরী (৪২) নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) বাংলাদেশ সময় রাতের দিকে কর্মস্থলে যাওয়ার পথে সৌদি আরবের স্থানীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

প্রবাসে কর্মরত অবস্থায় তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায় এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে।

মরহুমের প্রতিবেশী ও সৌদি প্রবাসী লোকমান চৌধুরী জানান, ‘সোহেল চৌধুরী ছিলেন অত্যন্ত সদালাপী, শান্ত স্বভাবের ও দায়িত্বশীল একজন মানুষ।

তিনি প্রবাসে থেকেও এলাকার খোঁজ-খবর রাখতেন এবং সবার সুখ-দুঃখে যুক্ত ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন ভাল মানুষকে হারালাম।’

এদিকে মরহুমের মৃত্যুতে ’৭৯ ব্যাচের সকল সহপাঠী গভীর শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।