back to top

ভোট দিয়েছেন হাটহাজারী আসনের বিএনপি প্রার্থী মীর হেলাল

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:১২

সিটিজি নিউজ টুডে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ নিজ কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটায় তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মীরেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট প্রদান শেষে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এত বছর যুদ্ধ করেছি, সে অধিকার আজ মানুষ ফিরে পেয়েছে।

দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে এলাকার মানুষের সাথে ছিলাম। আমি মানুষের সাথে মিশে আছি।

হাটহাজারীতে সুষ্ঠু, সুন্দর পরিবেশে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। আমি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি