back to top

অল্প সময়ের মধ্যে ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নির্বাচন দেয়া হবে

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:২৯

নিয়মনীতি থাকার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ মোট ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

অল্প সময়ের মধ্যে এসব সিটি করপোরেশন নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার।

সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। বিএনপির সাথে সম্পৃক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে।

মির্জা ফখরুল জানান, দল অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। তারেক রহমানের নেতৃত্ব সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করবে বিএনপি।

দেশের অনেক জায়গায় আওয়ামী লীগের অফিস চালুর খবর পাওয়া যাচ্ছে এ বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ। তাদের অফিস খোলার কথা নয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি