back to top

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬ ১০:৫০

বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইরানের বন্দর আব্বাসের পশ্চিমে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বান্দর আব্বাস থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।

এর আগে গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়েছিল।

নতুন এ ভূমিকম্পটি ঘটেছে গেরাশে, যা ইরানের ফার্স প্রদেশের দক্ষিণ অংশে অবস্থিত।

ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি