back to top

কঠিন সময়ে সহমর্মিতাই ঈদের আসল শিক্ষা: আবু সুফিয়ান

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১৫:৪৭

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, কঠিন সময়ে বা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে একে অপরের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও ত্যাগের মানসিকতা প্রদর্শনই ঈদের প্রকৃত আনন্দ ও শিক্ষা।

ঈদ শুধুমাত্র নতুন পোশাক পরিধান বা উৎসবের দিন নয়, বরং সমাজের দুঃস্থ, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হলো এই পবিত্র দিনের মূল সার্থকতা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্দ্যেগে সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিদারুল আলম স্বপন, হাসান আলী, মনসুর আলম, মোহাম্মদ আলী, সেকাওয়াত হোসেন পিয়াল, মো. আলাউদ্দিন, মনির আহমেদ, আরশে আজিম আরিফ ও আব্বাস আলী।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা এরশাদ আলী, নুরুল আজিম, বাহাদুর, রেজাউল করিম মাসুদ, আজগর আলী, রোমমান হোসেন, তাজ মোহাম্মদ ও মো. শাহাবুদ্দিন।

স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড আহবায়ক ইয়াসিন ও সিনিয়র যুগ্ম আহবায়ক রনি এবং শ্রমিকদল নেতা পাশাসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দরা অনুষ্ঠানে অংশ নেন।সুফিয়ান

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ উপস্থিত স্থানীয় বাসিন্দাদের হাতে ঈদ উপহার তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দরা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি