বাকলিয়ায় অসামাজিক কার্যকলাপ: ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ১৮:০৬

সিটিজি নিউজ টুডে : বাকলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোররাত সাড়ে ৩টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন-মহিউদ্দীন (৪০), ফারজানা (১৯) এবং নদী আক্তার (২৮)।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন, চাক্তাই এলাকার স্বপ্নীল হোটেলে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে সিএমপি অধ্যাদেশের ৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি