back to top

ঘুম থেকে উঠে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখলেন স্ত্রী!

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৬:২৬

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে সিব্বির আহমেদ হাসান নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলুরঘাট রোডে টিএনটি অফিস সংলগ্ন তালিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিব্বির আহমেদ হাসান হবিগঞ্জ জেলার কদুপাড়া এলাকার এহেসান সিদ্দির ছেলে। তিনি ওই মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং মাদ্রাসার আবাসিক কক্ষেই বসবাস করতেন।

নিহতের স্ত্রী শিরিন আক্তার জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যান তার স্বামী। সকালে ঘুম থেকে উঠে পাশের কক্ষে গিয়ে তিনি স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি সুরতাহল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানাতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি