লায়ন্স-লিওর দায়িত্ব হস্তান্তর ও চার্টার উৎসবে নতুন উদ্দীপনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৯

সেবার মন্ত্রে দীক্ষিত হৃদয় আর মানবিকতার জয়গানে আরও এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা করল বন্দরনগরী চট্টগ্রাম। ‘সেবার অঙ্গীকার, নেতৃত্বের ধারাবাহিকতা ও মানবকল্যাণের প্রত্যয়’-এই তিন মূলসুরকে বুকে ধারণ করে নগরীর সিএলএফের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়ে গেল লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস ও লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের ঐতিহাসিক চার্টার সেলিব্রেশন, চার্জ হস্তান্তর-গ্রহণ এবং কাউন্সিল চেয়ারপার্সন ও ডিজি টিম রিসেপশন।

বর্ণাঢ্য এই আয়োজন লায়ন্স ও লিও পরিবারের সদস্যদের মধ্যে সৃষ্টি করে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের দুই পর্বে যথাক্রমে সভাপতিত্ব করেন লায়ন মো. মনির হোসেন পাটোয়ারী ও লায়ন মো. নুরুল আলম।

সংবর্ধনা ও সেবার এই মহতী মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর সম্মানিত কাউন্সিল চেয়ারপার্সন এবং ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর আইপিডিজি লায়ন মো. মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।

বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর অহংকার ও ‘কমিটমেন্ট কল’-এর রূপকার লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ।

অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনকে মহিমান্বিত করেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ এবং কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ।

অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের চার্টার সেবা বর্ষ (২০২৩-২৪)-এর গভর্নর ও বর্তমান পিডিজি লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ-এর বিশেষ উপস্থিতি। তাঁর প্র প্রাণবন্ত উপস্থিতি নতুন ও পুরোনো সকল নেতৃত্বের মাঝে কাজের প্রতি নতুন শক্তি জোগায়।

এছাড়াও গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোঃ মুসা এমজেএফ, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোঃ হেলাল উদ্দিন আহমেদ, এলসিআইএফ কোর্ডিনেটর লায়ন এডভোকেট নুরুল ইসলাম সহ ডিজি অ্যাসাইনমেন্টের নেতৃবৃন্দ, সিনিয়র গভর্নর অ্যাডভাইজর, গভর্নর অ্যাডভাইজর, আরসি হেডকোয়ার্টার, আরসি অ্যাডমিন, রিজিয়ন-১, রিজিয়ন ও জোন কনসার্ন, লিও ক্লাব চেয়ারম্যান, লিও ইয়ুথ এক্সচেঞ্জ, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং লিও ডিস্ট্রিক্ট টিমের শীর্ষ নেতৃবৃন্দ।

একঝাঁক নিবেদিতপ্রাণ সদস্যের প্রাণোচ্ছল উপস্থিতিতে হালিমা রোকেয়া মেমোরিয়াল হল হয়ে উঠেছিল উৎসবের আঙিনা।

লায়ন্স ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন আহমেদ নুর, লায়ন ফোরকান উদ্দিন, লায়ন স্বপ্না আক্তার, লায়ন জসিম উদ্দিন, লায়ন নিজাম উদ্দিন, লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন ইব্রাহিম বাপ্পি, লায়ন মোঃ ফারুক, লায়ন নাসির উদ্দিন, লায়ন ডা. দিদার হোসেন, লায়ন সাইফুর রহমান, লায়ন খালেদা আক্তার পিংকি, লায়ন খালেদা আফরোজ, লায়ন আশ্রাফুল আলম ভূঁইয়া, লায়ন রানী আক্তার, লায়ন রেশমা রহমান, লায়ন সৈয়দ ইয়াছিন, কাজী নিজাম উদ্দিন, লায়ন মোঃ সেলিম ও লায়ন অসিম কুমার সহ একঝাঁক নবাগত লায়ন।

অন্যদিকে তারুণ্যের দীপ্তিতে উজ্জ্বল লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের পক্ষ থেকে অংশগ্রহণ করেন লিও রাহুল দাস, লিও রাহাত সহ ডজনখানেক উদীয়মান লিও নেতা।

অনুষ্ঠানের মূল আলোচনা পর্বে বক্তারা বলেন, মানবসেবা কোনো সাময়িক কাজ নয়, এটি জীবনের এক পরম ব্রত। ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর অধীনে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস যেভাবে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে চলেছে, তার তীব্র প্রশংসা করেন অতিথিরা।

বক্তারা জোর দিয়ে বলেন, নেতৃত্বের পরিবর্তন কোনো সমাপ্তি নয়, বরং তা মানবসেবার চাকা আরও দ্রুত ঘোরানোর এক নতুন অনুঘটক।

আনুষ্ঠানিক চার্জ হস্তান্তর ও গ্রহণের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা করা হয়। পুরোনোদের কর্মের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ আর নতুনদের কাঁধে অর্পিত হয় আগামীর সেবামূলক পরিধিকে আরও বিস্তৃত করার গুরুদায়িত্ব।

আনুষ্ঠানিক সভা শেষে পুরো আয়োজনে যুক্ত হয় আনন্দের নতুন মাত্রা। চমৎকার ও সুরময় সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন লায়ন্স ও লিও পরিবারের প্রতিটি সদস্য। সব মিলিয়ে এক আনন্দঘন ও স্মৃতিময় অভিজ্ঞতার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই বর্ণাঢ্য মহোৎসবের।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি