back to top

শিপ হ্যান্ডলিং অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

পায়রা বন্দরের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১৬:৪৩

পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং বার্থ এন্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশন এর একটি গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ই অক্টোবর চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউস (মিটিং রুমে) অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন সভাপতি আলহাজ্ব এম এ বকর।

সভায় পায়রা বন্দরের কার্যক্রমের সার্বিক অগ্রগতি এবং পরিচালনার গুরুত্বপূর্ণ দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

তাছাড়া সভায় নির্বাচন পরবর্তী অ্যাসোসিয়েশনের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা, অ্যাসোসিয়েশনের জন্য নতুন অফিস সংক্রান্ত পরিকল্পনা, জাহাজের সিরিয়াল প্রথা কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, শ্রমিক বিষয়ক সমস্যাদি ও এর সমাধান এবং পায়রা বন্দরের সার্বিক উন্নয়নে করণীয় বিবিধ জরুরি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রফিকুল আনোয়ার বাবু, সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী, সহ সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল আলম, কোষাদক্ষ মো. সারফরাজ নেওয়াজ ফরহাদ।

এছাড়াও নবগঠিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. মশিউল আলম স্বপন, নির্বাচন কমিশনার কাজি মনিরুল ইসলাম, পিএইচপি গ্রুপের ডিরেক্টর পারভেজ আলম, এস আর এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব ছিদ্দিকীসহ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।