সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারের উত্তর প্রান্তের মহিলা মাদ্রাসার গেট সংলগ্ন এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে মো. খলিলুর রহমানের ফার্নিচারের দোকান, বেলালের মেকানিকের দোকান, দিদারের রড সিমেন্ট ও পাইপফিটারের দোকান এবং মহিউদ্দিনের ইলেকট্রনিক্সের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য তারেক বিন সালাম টিপু বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের মনির জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



