back to top

চট্টগ্রামের পটিয়া আসনে বিএনপি প্রার্থী এনামের জয়

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৪৮

সিটিজি নিউজ টুডে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোট ১১৩ কেন্দ্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীক পেয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীক পেয়েছে ২৮ হাজার ৮০৬ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২০ হাজার ৯৪০ ভোট।

উল্লেখ্য, একটি পৌরসভা ও উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত পটিয়া সংসদীয় আসনে মোট ১১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৯৫ জন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি