back to top

ভূমিকম্পে কাঁপল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০৬

চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার রাত ১০টা ৫১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন।

ভূমিকম্পটার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ট থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও ৫ দশমিক ১ মাত্রার কম্পন রেকর্ড করেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি