back to top

রাঙ্গুনিয়ায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬ ০৮:১৫

সিটিজি নিউজ টুডে: ‎চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় পশ্চিম সরফভাটায় নিজ ঘরের টিনশেড চালের লোহার সাথে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন।

রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৫টায় সরফভাটা আসকর আলী রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. আজাদ (২২)। সে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ আসকর আলী রোড এলাকার মো. বাবুলের ছেলে।

‎‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১০টা থেকে ভোর ৪টার মধ্যবর্তী কোনো এক সময়ে গলায় ফাঁস লাগিয়ে যুবকটি আত্মহত্যা করেছে বলে পুলিশ নিশ্চিত করেন।

‎‎এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি