চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া বাইপাসের ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মার্চ) সড়ক দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।তবে তাৎক্ষণিক হতাহত কারো পরিচয় জানা যায়নি।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. অলক গুহ বলেন, দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছেন।
এছাড়া আরও দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আর এস পি


