বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারপার্সন মো. আসিফ চৌধুরী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ২টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।
এ সময় কেবিনে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার খোঁজ নেন।
পাশাপাশি থ্যালাসেমিয়া সেন্টার, ব্লাড ব্যাংক, এনআইসিইউ এবং অপারেশন থিয়েটার ঘুরে দেখেন। সংশ্লিষ্ট বিভাগগুলোর দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শনকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম ও জাহাঙ্গীর আলম বাবর উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান এবং হাসপাতালের মেট্রন উর্মি চক্রবর্তীসহ অন্য কর্মকর্তারা।
পরিদর্শন শেষে মো. আসিফ চৌধুরী হাসপাতালের সেবার মান ও পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন। এ জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



