back to top

চট্টগ্রামে ফোম কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১৩:০৬

চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায় একটি ফোম কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুমের এক অপারেটর বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এ ছাড়া এখনো ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি