আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের হওয়া একাধিক মামলায় কারাবন্দি সাবেক মন্ত্রী ডা. দীপু মনি হাইকোর্ট থেকে আংশিক আইনি স্বস্তি পেয়েছেন। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে একটিতে তাকে জামিন দেওয়া হয়েছে। একই সঙ্গে বাকি ছয় মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
একই সঙ্গে বাকি ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহের–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ডা. দীপু মনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগ–এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আওয়ামী লীগ সরকারের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় নির্দেশনা দেওয়ার অভিযোগসহ ৩৮টির বেশি মামলা রয়েছে।
সর্বশেষ হাইকোর্টের এই আদেশের ফলে সাত মামলার মধ্যে একটিতে জামিন পেলেও বাকি ছয় মামলায় তার জামিন প্রশ্নে আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



