চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভা এলাকায় গভীর রাতে এক ব্যবসায়ীর ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা ও একটি লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ও বুলেট চুরি করে নিয়ে গেছে চোরের দল।
সোমবার (১৭ নভেম্বর) রাতে ওই এলাকার ব্যবসায়ী জাফর সওদাগরের বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, সোমবার মধ্যরাতে বাড়ির সকল সদস্য গভীর ঘুমে থাকায় ঘরে চোর ঢুকে। বাড়ির এক সদস্য ভোরে বাইরে এসে জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পেয়ে চুরির ঘটনাটি টের পান। পরে তিনি দ্রুত সন্দ্বীপ থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন।
আরও পড়ুন
খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিকভাবে চুরির বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পুলিশ জানিয়েছে- অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুরির এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে।


