সিটিজি নিউজ টুডে : বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত ট্রাফিক আংশিক নিয়ন্ত্রণে থাকবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের একটিতে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যান চলাচল চালু রাখা হবে।
এ ছাড়াও কাজের সময় ট্রাফিকের চাপের ওপর নির্ভর করে উভয় মুখে যানবাহনকে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
নিরাপদ ও কার্যকরভাবে রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করতে যাত্রী ও চালকদের সহযোগিতা কামনা করেছে সেতু কর্তৃপক্ষ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


