back to top

শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১৫:২৬

শিক্ষা ডেস্ক : বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা নিয়ে ইতিবাচক খবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৈশাখী বোনাসের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বিল জমা দেওয়ার (সাবমিট) অপশন চালু করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী বোনাসের বিল জমা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট করা হলে ভাতা পাওয়া সহজ হবে।

এদিকে মার্চ মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে এ প্রস্তাব পাঠানো হতে পারে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি