সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রবিবার (২৯ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সাথে সাথেই নিকটস্থ ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। পরে একে এক ৬টি ইউনিটের দমকলকর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।কোল্ড স্টোরেজের ভেতর কোনো শ্রমিক আটকা পড়েছে কীনা তা খতিয়ে দেখছে দমকলকর্মীরা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


