মানস চৌধুরী : রেইস অনলাইন লিমিটেডের কর্মী ও গ্রাহকদের জন্য বিশেষ সুবিধায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রাম নগরীর পার্কভিউ হসপিটাল লিমিটেডের বোর্ড রুমে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায় রেইস অনলাইন লিমিটেডের সদস্যরা পার্কভিউ হসপিটালের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তিনির্ভর ডায়াগনস্টিক সুবিধা এবং সার্বিক স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও অগ্রাধিকারমূলক বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রেইস অনলাইন লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ পারভেজ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এ কে এম শামসুজ্জামান, সিনিয়র ম্যানেজার প্রবাল দাশ এবং ম্যানেজার সুজিত বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তারা।
অন্যদিকে পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেজাম উদ্দিন, আইটি ইনচার্জ ইঞ্জিনিয়ার কামাল উদ্দীন সাব্বির, কর্পোরেট অফিসার হেলাল পারভেজ, অফিসার মশিওর রহমান শরীফ এবং সালমান বিন ফারুকী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পেশাগত সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো।
এর ফলে রেইস অনলাইনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও সহজে, দ্রুত ও সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
ভবিষ্যতেও এ ধরনের করপোরেট অংশীদারত্ব অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন উভয় প্রতিষ্ঠানের নীতিনির্ধারকেরা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

