বানের জলে ভেসে যাওয়া মুখে হাসি ফুটালো ‘পার্কভিউ’

চকরিয়া ও সাতকানিয়ায় আর্তমানবতার অনন্য দৃষ্টান্ত!

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১৯:০৯

ভয়াবহ বন্যায় প্লাবিত জনপদ, ভেসে গেছে জীবনের স্বাভাবিক ছন্দ। চারদিকে শুধু বুকভাঙ্গা হাহাকার আর বেঁচে থাকার আকুতি।

প্রাকৃতিক এই দুর্যোগের দিনে দুর্যোগাক্রান্ত মানুষের পাশে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।

চিকিৎসার চিরাচরিত সীমানা পেরিয়ে আর্তমানবতার সেবায় ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে এই প্রতিষ্ঠানটি।

সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম-চকরিয়া উপজেলার পহরচাঁদা, সরদার পাড়া ও দক্ষিণ পাড়া এবং সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায় বিপন্ন পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের সুচিন্তিত দিক নির্দেশনায় এবং পার্কভিউ ম্যানেজিং কমিটির সার্বিক অনুমোদনে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

হসপিটালের মার্কেটিং বিভাগের নিবিড় তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন।

বন্যাদুর্গত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তুলে দেওয়া হয়, জরুরি খাদ্যসামগ্রী (যা তাদের দৈনন্দিন খাবারের চাহিদা মেটাবে)। নিত্যপ্রয়োজনীয় ও জরুরি ব্যবহার্য সামগ্রী (যা দুর্যোগকালীন সময়ে তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করবে)।

হাতে ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তির ছায়া।

আয়োজকরা জানিয়েছেন, দুর্যোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্টের দিনে সামান্য হলেও ভূমিকা রাখতে পারাটাই তাঁদের সবচেয়ে বড় প্রাপ্তি।পার্কভিউ

এই মানবিক পদক্ষেপ সম্পর্কে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম তাঁর আবেগঘন ও দৃঢ় অঙ্গীকার প্রকাশ করে বলেন, মানুষের সেবাই পার্কভিউ হসপিটাল লিমিটেডের মূল দর্শন।

দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

ভবিষ্যতেও মানবিক যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও যোগ করেন, পার্কভিউ হসপিটাল সবসময় বিশ্বাস করে যে, মানুষের দুঃসময়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া কোনো দয়া নয়, বরং এটি মানবতার প্রতি এক অটুট অঙ্গীকার।

প্রতিষ্ঠালগ্ন থেকেই পার্কভিউ হসপিটাল লিমিটেড দেশের মানুষকে বিশ্বমানের ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।

তবে কেবল চিকিৎসা প্রদানের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি তারা।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুর্যোগকালীন জরুরি সহায়তা প্রদান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং নানা মানবিক উদ্যোগ বাস্তবায়নে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে আসছে।

চকরিয়া ও সাতকানিয়ার এই ত্রাণ বিতরণ কার্যক্রম আরও একবার প্রমাণ করল-প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান কেবল চিকিৎসালয় নয়, সংকটের সময়ে অসহায় মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি