মিরসরাইয়ে অস্ত্র ও রকেট ফ্লেয়ারসসহ নওশেদ আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ১৪:১১

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি দেশীয় এলজি, পাঁচটি রকেট ফ্লেয়ারস (বিস্ফোরক দ্রব্য) এবং চারটি ছোরাসহ নওশেদ আলম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া নওশেদ আলম মিরসরাই উপজেলার ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে।

বুধবার (৪ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মিরসরাই থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি