back to top

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬ ০৬:৩০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির দপ্তরে বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।