হাসনাতের মনোনয়ন বৈধ, মঞ্জুরুলের আবেদন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬ ১৯:২৬

কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা আপিল আবেদনটি নামঞ্জুর করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন বিএনপির প্রার্থী।

আপিল আবেদনে তিনি অভিযোগ করেন, হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনি ব্যয়ে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে প্রাপ্ত যে ৩০ লাখ টাকার কথা উল্লেখ করেছেন, সেটি একটি ‘ভেক বিষয়’।

তবে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই অভিযোগটি গৃহীত হয়নি। ফলে হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে এবং তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।

অপরদিকে, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলই রইল। তার বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে ‘ঋণ খেলাপি’ সংক্রান্ত একটি আপিল আবেদন করা হয়েছিল।

আপিল শুনানিতে হাসনাতের সেই আবেদনটি মঞ্জুর করা হয়।