সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটির কাউকালী থানায় দায়েরকৃত পৃথক দুটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল কুদ্দুছ ওরফে কুদুরুসকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (১৫ মার্চ) রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়তলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আব্দুল কুদ্দুছ উপজেলার রাজানগর ওস্তাপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ১৯৯৯ সালে দায়ের হওয়া রাঙ্গুনিয়া থানার একটি হত্যা মামলা এবং ২০১৩ সালে রাঙ্গামাটি জেলার কাউখালী দায়ের হওয়া একটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আব্দুল কুদ্দুছ রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছে।
পরবর্তীতে রবিবার সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



