back to top

চট্টগ্রাম বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১৫টি ফ্লাইট সচল, ৪টি বাতিল

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১০:১৬

সিটিজি নিউজ টুডে : বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে ৯টি অ্যারাইভাল ফ্লাইট ও ৬টি ডিপার্চার ফ্লাইট রবিবার থেকে সচল ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো প্রায় অনেকটা স্বাভাবিক হয়ে আসছে।

এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (১৫ মার্চ) আরও ৪টি ফ্লাইট বাতিল হয়েছে বলেও তিনি জানান।

ইব্রাহিম খলিল জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে দুবাই, আবুধাবি, শারজাহর এয়ারফিল্ড এখনো সীমিত পরিসরে বন্ধ রয়েছে। সেই সাথে দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ।

তাই আজ (রবিবার) চারটি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শারজাহর ১টি অ্যারাইভাল ফ্লাইট ও আবুধাবিগামী ১টি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাইয়ের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।

গেলো ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ১২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি