ওয়াসা মোড়–বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে অবৈধ বসতি উচ্ছেদে অভিযান

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৮:২৪

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

আজ সোমবার (১৫ জুন) পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের সময় অধিকাংশ বাসিন্দাকে সেখানে পাওয়া যায়নি। তবে যাদের উপস্থিত পাওয়া গেছে, তাঁদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখল ও বসতি স্থাপন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

চসিক সূত্রে জানা গেছে, নগরের সৌন্দর্য রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং ফ্লাইওভারের নিচের স্থানসমূহ দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি