back to top

জামায়াতসহ ১২টি দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ০৬:৫৯

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিন সোমবার জামায়াতে ইসলামীসহ ১২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ কথা জানিয়েছেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওইদিন সকাল সাড়ে ১০টায় শুরু হবে সংলাপের প্রথম ভাগ। যা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

সকালে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবে ছয়টি দল। সেগুলো হলো বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

দ্বিতীয় ধাপের দুই ঘণ্টার আলোচনাতেও অংশ নেবে ৬টি দল। এই ভাগে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি, এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপা।

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় শুরু করেছে গেল সপ্তাহ থেকে।