back to top

ভাইরাল বক্তব্য প্রসঙ্গে যা বললেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ০৯:১৩

খণ্ডিত বক্তব্য প্রচারে বিভ্রান্তি তৈরি হয়েছে। পূর্ণাঙ্গ বক্তব্য প্রচার/ প্রকাশ করার আহ্বান জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

শনিবার রাতে জামায়াতের দায়িত্বশীলদের বৈঠকে দেওয়া বক্তব্য ভাইরাল হওয়া প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় একটি গণমাধ্যমে তিনি আলোচ্য প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “আমি যে বক্তব্যটা রেখেছি সেটা হলো- আমাদের প্রশাসন দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করবে এবং দেশের বর্তমান অন্তবর্তী সরকারের অধীনে দেশের স্বার্থে পুলিশদেরকে কাজ করতে হবে আমি সেটাই বুঝাতে চেয়েছিলাম।

কিন্তু যারা আমার এই খণ্ডিত বক্তব্যকে শুধুমাত্র জামায়াত ইসলামিকে চিহ্নিত করছেন আমার মনে হয় তারা ফ্যাসিস্টদেরকে উস্কানি দিচ্ছেন।”