মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।
ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রথম ভূকম্পনটি অনুভূত হয় বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৩ দশমিক ৫।
এর পর রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কম্পন অনুভূত হয়; দ্বিতীয়টির মাত্রা ছিল ৩ দশমিক ৩।
উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী এলাকা।
প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৪.৮৩০; ৯২.১৮০ অবস্থানে এবং গভীরতা ছিল ২০ কিলোমিটার।
দ্বিতীয়টির কেন্দ্রস্থল ছিল ২৪.৭৯০; ৯২.২১০ অবস্থানে এবং গভীরতা ৩০ কিলোমিটার বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
এ ছাড়া একই সময়ের কাছাকাছি, রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে।
এর উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় শহর থেকে ছয় কিলোমিটার দূরে।



