সিটিজি নিউজ টুডে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬–এ চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়।
ফলাফলে দেখা যায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২১ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৭৩ হাজার ৭৫২ ভোট।
তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪১ হাজার ২৬৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


