সিটিজি নিউজ টুডে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬–এ চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়।
ফলাফলে দেখা যায়, নুরুল আমিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাইফুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট।
তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৬ হাজার ৪১৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


