রাজনীতি ডেস্ক : বিএনপির বয়োজ্যেষ্ঠ স্থায়ী ড. খন্দকার মোশাররফ হোসেন কি মন্ত্রীত্ব পাচ্ছেন নাকি ত্রয়োদশ জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন?
এই প্রশ্ন দলটির নেতাকর্মীদের। এনিয়ে কৌতূহল আছে বিভিন্ন মহলেও ।
বিএনপির গুলশান কার্যালয়ে সূত্র জানায়, ড. খন্দকার মোশাররফ হোসেনকে প্রথমে মন্ত্রী করার কথা থাকলেও শারীরিক সমস্যা এবং জ্যেষ্ঠতা বিশ্লেষণ করে সে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে করা হতে পারে বিরোধী দলের উপনেতা।
আরও পড়ুন
এ বিষয়ে বিএনপি চেয়ারম্যানের একজন ঘনিষ্ঠ ব্যক্তি গণমাধ্যমকে জানিয়েছেন, তারেক রহমান যদি সংসদ নেতা হয়, সেক্ষেত্রে একজন সিনিয়র রাজনীতিবিদকে সংসদ উপনেতা করা হবে।
সবদিক থেকে বিবেচনায় নাম উঠেছে অভিজ্ঞ এই রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের।
তবে, বিষয়টি নিশ্চিত হতে আগামীকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

