সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর বন্দর থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত পলাতক আসামি জাকারিয়া প্রকাশ আকাশকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ইপিজেড থানাধীন আকমল আলী রোড গোল চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকারিয়া প্রকাশ আকাশ বন্দর থানাধীন কলসীদিঘির পাড় এলাকার মো. ওহিদুল হাওলাদারের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বন্দর থানার ধর্ষণ মামলার আসামি জাকারিয়া প্রকাশ আকাশকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



